নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সৈকত (৭) নামের এক মাদরাসা ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেলে উত্তর নরসিংপুরের বক্তাবলী সড়কে হাসেম স্পিনিং মিলের পাশে পরিত্যক্ত জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সৈকত গাইবান্ধা জেলার বাসিন্দা আঞ্জুর ছেলে এবং স্থানীয় মাহমুদিয়া মাদরাসার ছাত্র। তার বাবা পেশায় রাজমিস্ত্রি এবং মা গার্মেন্টস কর্মী। তারা পরিবারসহ নরসিংপুরের হাসেম স্পিনিং মিল সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।
এর আগে গত ৫ এপ্রিল দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এমএস
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable