ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার সংলগ্ন সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে মহাসড়ক পারাপারের চেষ্টা করছিলেন আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারী। এসময় প্রভাতী বনশ্রী পরিবহনের দ্রুত গতির একটি বাস তাকে চাপা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় ক্ষুব্ধ স্থানীয় লোকজন ঘাতক বাসসহ এর চালক ও সহযোগীকে (হেলপার) আটক করে। তাদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়। এতে প্রায় আধাঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার অংশে যানবাহনের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা ও ভরাডোবা হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ ইশতিয়াক আহমেদ বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান মিন্টু/জেএইচ
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable