২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশে উৎপাদিত রেফ্রিজারেটর, ফ্রিজ, এয়ারকন্ডিশনার ও কম্প্রেসরের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট কমানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে দেশে উৎপাদিত ফ্রিজ ও এসির দাম কিছুটা কমতে পারে। এতে দেশে এই শিল্পের আরও প্রসার ঘটবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেন।
প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, বিশ্বের পোশাক শিল্পখাতের পর ইলেকট্রনিক্স খাতকে অত্যন্ত সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে বিবেচনা করে, দেশীয় বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে রেফ্রিজারেটর, ফ্রিজ, এয়ারকন্ডিশনার ও কম্প্রেসরের স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করছি।
ইএইচটি/এমএমএআর
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable