ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। শনিবার (২৮ মার্চ) ভোরে তেল আবিবি ও এর আশপাশের ১১ টি স্থানে হামলায় চালিয়েছে ইরান। এতে অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগান ডেভিড অ্যাডাম জানায়, বৃহত্তর তেল আবিব অঞ্চল ঘোষ ড্যান-এ একজন নিহত হয়েছেন। ইরানের বহুমুখী ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও শার্পনেল তেল আবিব ও আশপাশের একাধিক স্থানে আঘাত হানে।
রামাত গান, গাভিতায়েম এবং তেল আবিবে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় এলাকায় দুইজন আহত হন, আর দক্ষিণাঞ্চলের বেয়ারশেবাতে গুরুতর আহত দুইজনকে সরোকা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল চ্যানেল ১২ জানায়, তেল আবিবের আশপাশে অন্তত ১০টি স্থানে ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাত হেনেছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয় এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। অল্প সময়ের ব্যবধানে প্রথমে দক্ষিণাঞ্চল, পরে কেন্দ্রীয় এলাকায় হামলা চালানো হয়।
হামলার সময় দক্ষিণ ইসরায়েলের নেগেভ অঞ্চলসহ তেল আবিব, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে সাইরেন বেজে ওঠে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা প্রায় ১৫০০ জন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় ১১৪০ জন নিহত হবার খবর পাওয়া গেছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোইটিসের কর্মকর্তা মারিয়া মার্টিনেজ জানান, ইরানে যৌথ বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, ইরান ইতোমধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে আঘাত হানছে, যা বৈশ্বিক তেলের বাজার ও বিমান চলাচলেও প্রভাব ফেলছে।
কেএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable