মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: ভোর ১০:৩৯

তবে কি প্রেমিকার সন্তানের বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’

👁️ ১ Time View

‘স্পাইডারম্যান’ চরিত্রের জনপ্রিয় তরুণ অভিনেতা টম হল্যান্ড বাবা হতে যাচ্ছেন। সহশিল্পী হলিউড তারকা জেন্ডায়ার সঙ্গে তার প্রেমের খবর কে না জানে! এবার ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তাদের বাবা-মা হওয়ার গুঞ্জন। ঘটনা আসলে কী?
মূলত ছড়িয়ে পড়া একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে এই গুঞ্জন। এমনকি বিয়ের দিন-তারিখও খুঁজতে শুরু করেছেন কেউ কেউ। তবে খুঁজতে গিয়েই জানা গেছে, যে পেজ থেকে এই খবর ছড়িয়েছে, সেটি আসলে একটি প্যারোডি অ্যাকাউন্ট। কোনো নির্ভরযোগ্য সূত্র বা সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেনি।
৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জেন্ডায়া। ছবি: এএফপি
এবারই প্রথম নয়। আগেও একবার এ ধরণের এক খবর উড়িয়ে দিয়েছিলেন জেন্ডায়ার মা। জেন্ডায়া ও টম হল্যান্ডের আংটিবদল হয়েছে আগেই। কিন্তু কবে তারা বিয়ে করবেন, তা এখনও ফলাও করে জানাননি কেউ। দুজনই কাজ নিয়ে ব্যস্ত। আপাতত বিয়ে না করে কাজ করে যেতে চান দুজন।
তবে তারকাদের অনুরাগীর দল কিন্তু বসে নেই। সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে জেন্ডায়াকে দেখা গেছে ঢিলে-ঢোলা পোশাকে। অনুরাগীদের ধারণা, অন্তঃসত্ত্বা বলেই হয়তো এমন পোশাক পরেছেন অভিনেত্রী। যদিও টম বা জেন্ডায়া এ নিয়ে এখনো কোনো কথা বলেননি।
২৯তম ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ডের লালগালিচায় টম হল্যান্ড। ছবি: এএফপি
ব্যক্তিগত জীবনের এসব গুঞ্জন পাশে সরিয়ে কাজ করে যাচ্ছেন দুই হলিউড তারকা। রবার্ট প্যাটিনসনের বিপরীতে রোম্যান্টিক ছবির পাশাপাশি জেন্ডায়ার হাতে ‘ডুন-৩’, ‘ইউফোরিয়া সিজন-৩’ এবং টমের সঙ্গে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর মতো বড় বড় কাজ। তবে মা হওয়াও তো কম বড় কাজ নয়! 
এমআই/আরএমডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট