‘সবার আগে হাসিমুখ’ তথ্যচিত্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নীরব মানবিক দিকগুলো তুলে ধরা হয়েছে। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতা ও মানবিক উদ্যোগগুলোই ছিল এই তথ্যচিত্রের মূল অনুপ্রেরণা। তথ্যচিত্রটিতে তারেক রহমানের এমন সব মানবিক উদ্যোগ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার ও অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন-যার অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো পরবর্তী প্রতিক্রিয়ায় বক্তারা এসব কথা বলেন।
এর আগে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। দর্শকরা দেখে আবেগতাড়িত হয়ে যান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এই প্রথম নির্মিত তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ যা নির্মাণ করেছেন জুবায়ের বাবু। দর্শকসারিতে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, শিক্ষক, অভিনেতা, সাংবাদিক, গায়ক থেকে শুরু করে সব শ্রেণির পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান যে বছরের পর বছর এভাবে মানুষের জন্য, প্রাণীর জন্য কাজ করে যাচ্ছেন সেটা জানাই ছিল না। আমরাও যেমন খুব বেশি কিছু জানতাম না... তেমনি তথ্য চিত্রেও দেখলাম যাদের পাশে তিনি দাঁড়িয়েছেন তারাও বলেছেন, তারাও জানতেন না কে আছেন পেছনে। কার কাছ থেকে আসছে সাহায্য। মানুষ ও প্রাণীর কল্যাণে তার অবদান কখনো প্রচারের আলো খোঁজেনি। এই তথ্যচিত্র সেই নীরব মানবিক দিকটিকেই তুলে ধরা হয়েছে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, আমার ধারণাই ছিল না ঠিক কি দেখতে এসেছি, রাজনৈতিক কোনো বিষয় নিয়ে হয়ত তথ্যচিত্রটি দেখে পুরো ব্যাপারটা বুঝতে পারলাম, বিস্মিতও হলাম। এখানে তারেক রহমানের অজানা মানবিক দিক উঠে এসেছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু বলেন, ‘সবার আগে হাসিমুখ’ কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়। এটি একজন মানুষের গল্প-যিনি রাজনীতির ব্যস্ততার বাইরে থেকেও অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন নিভৃতে। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতা ও মানবিক উদ্যোগগুলোই ছিল এই তথ্যচিত্রের মূল অনুপ্রেরণা।
তথ্যচিত্রটিতে তারেক রহমানের এমন সব মানবিক উদ্যোগ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার এবং অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন—যার অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তথ্যচিত্রটির নির্মাণশৈলী ও বিষয়বস্তুর প্রশংসা করেন এবং এটিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে উল্লেখ করেন।
কেএইচ/এমআইএইচএস
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable