রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পুনর্গঠন করে পৃথক দুইজন পুলিশ কমিশনার নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু এ রিট দায়ের করেন। আবেদনে বলা হয়, দ্রুত নগরায়ন, অতিরিক্ত জনসংখ্যা, অপরাধ বৃদ্ধি, যানজট ও জননিরাপত্তা সংকটের কারণে বর্তমান একক পুলিশ প্রশাসন কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে না।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজেই।
রিটে উল্লেখ করা হয়, রাজধানী ঢাকা বর্তমানে প্রশাসনিকভাবে দুইটি সিটি করপোরেশনে বিভক্ত, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু এই বিভাজনের পরও পুরো মহানগরের পুলিশিং কার্যক্রম এককভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধীনে পরিচালিত হচ্ছে, যা একজন পুলিশ কমিশনার দ্বারা নিয়ন্ত্রিত।
রিটে হাইকোর্টের কাছে নির্দেশনা চাওয়া হয়েছ, ডিএমপিকে দুইটি পৃথক ইউনিটে বিভক্ত করা, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক দুইজন পুলিশ কমিশনার নিয়োগ,আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ, বর্তমান অকার্যকর কাঠামোকে অসাংবিধানিক ঘোষণা করার।
এফএইচ/এএমএ
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable