ঝিনাইদহে বজ্রপাতে আসাদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া বজ্রপাতের পৃথক ঘটনায় সদর উপজেলার বিভিন্ন গ্রামে নারীসহ আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) বিকাল ৬টার দিকে সদর উপজেলার মায়াধরপুর গ্রামে মৃত্যুর এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল ইসলাম ফরিদপুরের কানাইপুরে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি কুষ্টিয়ার স্থায়ী বাসিন্দা। ধান কাটা শ্রমিক হিসেবে ঝিনাইদহে কাজ করতে এসেছিলেন।
মায়াধরপুর গ্রামের বাসিন্দারা জানান, বিকাল ৫টার দিকে আকষ্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় মাঠে ধান কাটা ও বাঁধার কাজ করছিলেন কৃষকরা। এসময় বজ্রপাতে দুই কৃষক আহত হন। স্থানীয়রা তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর কৃষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে একই সময় বজ্রপাতে সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর, দোগাছি গ্রামে বজ্রপাতে আরও তিন নারী আহত হয়েছেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিহা তাহসিন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
এম শাহাজান/এএইচ/এএসএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable