ছুটির দিনে ঘরে ঘরে আড্ডা আর খাওয়াদাওয়া চলে। এই দিনে সবাই চায় একটু ভিন্ন স্বাদের মুখরোচক খাবার। প্রতিদিন একই ধরনের নাস্তা বা ফাস্টফুডের বদলে এবার চাইলে ঘরেই তৈরি করতে পারেন অস্ট্রিয়ার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার উইনার শ্নিটজেল।
ঐতিহ্যগতভাবে এই পদটি পাতলা করে কাটা খাসির মাংস দিয়ে তৈরি করা হয়। তবে ঘরোয়া আয়োজনের জন্য মুরগির বুকের মাংস দিয়েও খুব সহজে এবং সুস্বাদুভাবে এটি বানানো যায়। বাইরের অংশ থাকে মচমচে, ভেতরটা থাকে নরম ও রসালো। ছুটির দিনে পরিবার বা বন্ধুদের সঙ্গে পরিবেশনের জন্য এটি হতে পারে দারুণ একটি পদ।
আসুন জেনে নেওয়া যাক, কীভাবে ঘরেই সহজে তৈরি করবেন মুচমুচে উইনার শ্নিটজেল-
উপকরণ
মাংস ৪টি পাতলা পিস (মুরগির ব্রেস্ট, গরুর মাংস অথবা খাসির)
ময়দা ২ কাপ
ডিম ২টি
ব্রেডক্রাম্ব ১ কাপ
লবণ ও গোলমরিচ গুঁড়া স্বাদমতো
তেল ও মাখন ভাজার জন্য
লেবুর টুকরো পরিবেশনের জন্য
প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগির বুকের মাংসের টুকরোগুলো প্লাস্টিক র্যাপ বা ফয়েল পেপারের মধ্যে রেখে মাংসের হাতুড়ি বা বেলনের সাহায্যে আলতোভাবে পিটিয়ে পাতলা করে নিন। এরপর দুই পাশে স্বাদমতো লবণ ও গোলমরিচ গুঁড়া ছিটিয়ে ১০ মিনিট রেখে দিন।
আরও পড়ুন
বিশ্বকাপের আমেজে বাড়িতে তৈরি করুন ব্রাজিলের জনপ্রিয় কোশিনিয়া
এবার তিনটি আলাদা প্লেট বা পাত্রে যথাক্রমে ময়দা, ফেটানো ডিম এবং ব্রেডক্রাম্ব সাজিয়ে রাখুন।প্রথমে প্রতিটি মাংসের টুকরা ময়দায় ভালোভাবে গড়িয়ে অতিরিক্ত ময়দা ঝেড়ে ফেলুন। এরপর ফেটানো ডিমে ডুবিয়ে নিন। সবশেষে ব্রেডক্রাম্বে ভালোভাবে কোট করে হালকা চাপ দিয়ে নিন, যাতে ব্রেডক্রাম্ব সমানভাবে লেগে থাকে।
আরও পড়ুন
বিশ্বকাপের আড্ডা জমে উঠুক সৌদি মুতাব্বাকের স্বাদে
একটি বড় ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হলে কোট করা মাংসের টুকরোগুলো দিন। মাঝারি আঁচে প্রতি পাশ ২-৩ মিনিট করে ভাজুন, যতক্ষণ না সোনালি রং ধারণ করে এবং বাইরের অংশ মচমচে হয়ে যায়। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।
গরম গরম উইনার শ্নিটজেল ওপর থেকে সামান্য লেবুর রস ছড়িয়ে সঙ্গে ফ্রাইড রাইস, আলুর সালাদ, ম্যাশড পটেটো বা ফ্রেঞ্চ ফ্রাই সঙ্গে পরিবেশন করুন।
এসএকেওয়াই
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable