রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | সময়: সকাল ৭:৩৬

চুক্তি হলে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে

👁️ ৫ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যৌথভাবে নিয়ন্ত্রণ করতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমরা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি। যদি তা বাস্তবায়ন হয়, তবে হরমুজ প্রণালিতে স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে।’
তিনি আরও জানান, এই উদ্যোগের লক্ষ্য হবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি সই হয়নি।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে এ ধরনের যৌথ নিয়ন্ত্রণের বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
এমআইএইচএস/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট