চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রিভলবার আকৃতির একটি লাইটারকে আগ্নেয়াস্ত্র বলে বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চরলক্ষ্যা এলাকার মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) ও মো. রুবেল হোসেন হৃদয় (১৯)।
কর্ণফুলী থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে রিভলবার আকৃতির একটি ধাতব লাইটার উদ্ধার করা হয়েছে।
ছবি: সংগৃহীত
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুটি আগ্নেয়াস্ত্র নয়। এটি চীনে তৈরি বিউটেন গ্যাসচালিত একটি পুনর্ব্যবহারযোগ্য শৌখিন লাইটার, যা দেখতে রিভলবারের মতো। অভিযোগ রয়েছে, এটিকে আগ্নেয়াস্ত্র বলে প্রতারণার মাধ্যমে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমআরএএইচ/এমএমকে
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable