আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ৩৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা যায়, রোববার (২১ জুন) সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে রোববার চারজন এবং সোমবার ৩০ জনকে আটক করা হয়। গাজীপুর বাসন থানায় ২৬ জনের নামে এবং সদর থানায় আট জনের নামে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।
গাজীপুর মেট্রোপলিটন মিডিয়া শাখার কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ বলেন, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের নাম ও পদবি জানতে যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়াও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।’
এএইচ/এএসএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable