ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে খান মো. তোরাব আলী (৭৩) নামের এক কয়েদি মারা গেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। কারারক্ষীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. এরশাদ জানান, বিকেলের দিকে তোরাব আলী কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেকে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তোরাব আলী কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তিনি মানিকগঞ্জ সদরের চরহিজুলী এলাকার মৃত আলম খানের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তোরাব আলীর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
কাজী আল-আমিন/ইএ
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable