বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নেতারা। রোববার (৫ এপ্রিল) বিকেলে শহরের মফিজ পাগলা মোড় এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা।
প্রচারণায় অংশ নিতে ঢাকা থেকে আসা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার ইথুন বাবু বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রচার শেষ করে আমরা তারেক রহমানের নির্দেশনায় বগুড়ায় এসেছি। ধানের শীষের জয় নিশ্চিত করতে আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।
গণসংযোগকালে ইথুন বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খালেদ এনাম মুন্না, জনপ্রিয় সংগীত শিল্পী সাজ্জাদ পলাশ, মালেক মুন্সী, মৌসুমী চৌধুরী, পরান আহসান, আকলিমা মুক্তা ও এস এম বি রিপন। এছাড়াও স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক রিগ্যান, শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাপ্পি, সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমীন এবং আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ফারকাদ সান্ভী বাঁধন ও ছাত্রনেতা বি এম সানাউল হক।
আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এটি শূন্য ঘোষণা করা হয়।
আরও পড়ুন:শহীদ মিনারে ‘খনা’র শততম প্রদর্শনী ঘিরে দুই দিনের উৎসব https://www.jagonews24.com/entertainment/news/1107958অবশেষে চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স https://www.jagonews24.com/entertainment/news/1107963
এরপরই নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এবারের উপনির্বাচনে রেজাউল করিম বাদশা ছাড়াও আরও দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন জামায়াতে ইসলামীর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়া সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ২৩৪ এবং পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ১০ জন ভোটার রয়েছেন। মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এলবি/এমএমএফ
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable