নেত্রকোনার মোহনগঞ্জে ইভটিজিং করায় দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের সৈয়দ আজিজুল হক চৌধুরীর ছেলে সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌরশহরের টেংগাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুনেল মিয়া (২৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিকেল ৫টার দিকে পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন শিয়ালজানি খালের সেতুর ওপর দাঁড়িয়ে ওই দুই যুবক স্কুল-কলেজের ছাত্রীদের ইভটিজিং করছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এইচ এম কামাল/এসআর/জেআইএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable