বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: সকাল ৬:২৪

অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা: ইসি সানাউল্লাহ

👁️ ৩ Time View

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রচারণা অনলাইনে চালাতে পারবেন প্রার্থীরা। এতে আচরণবিধি ভঙ্গ হবে না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, প্রচারণা কিন্তু এখনো চলতে পারে। তবে আনুষ্ঠানিক প্রচারণা মিছিল সমাবেশ এগুলো নিষিদ্ধ হয়ে গেছে। আইনটা পড়ে দেখবেন এখন কোন একজন প্রার্থী বা তার সমর্থক মানুষের সঙ্গে যোগাযোগ করে হাতে হাত মিলিয়ে ভোট চাইছে এটার মধ্যে কোনো সমস্যা নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। প্রবাসী পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকবে। এতে গণনায় একটু বেশি সময় লাগবে। কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) আমরা সতর্ক নজর রাখতে বলেছি।
এমওএস/এমএএইচ/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট