মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচরের হাসান আকনের হাট এলাকার এক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন।
জানা যায়, বাবুল আকন নামের ওই ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন। অপরাধ প্রমানিত হওয়ায় নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৩৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে ন্যায্য মূল্যে তা বিক্রি করা হয়।
কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন বলেন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/জেআইএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable